বেতাগীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ণ
বেতাগীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মোঃ সোহেল রানা, বরগুনা: বরগুনার বেতাগী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ সাদ্দাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাদ্দামের নিজ বাসায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, বেতাগী থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ও এসআই মো. সুজনের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান চালায়। এ সময় বাড়িটিতে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ হাতেনাতে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ ওই যুবককে আটক করা হয়েছে। এই মাদক কারবারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে তাঁকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে জব্দকৃত ইয়াবার সঠিক পরিমাণ এবং জড়িতদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান তিনি।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন