ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার বিকেলে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অফিসের দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ার ওই সতর্কবার্তায় বলা হয়েছে, মঙ্গলবার বিকেল ৩টা থেকে দিবাগত রাত ১টার মধ্যে দেশের রাজশাহী, পাবনা, যশোর এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আকস্মিক এই ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কারণে এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ