ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
অনলাইন ডেস্ক: ইরান যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের (এনসিটিসি) পরিচালক জোসেফ কেন্ট। ট্রাম্প প্রশাসনের প্রথম কোনো উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে চলমান এই সংঘাতের জেরে তিনি পদত্যাগ করলেন। মঙ্গলবার (১৭ মার্চ) দেওয়া এক চিঠিতে কেন্ট উল্লেখ করেন, বিবেকের তাড়নায় তিনি কোনোভাবেই ইরান যুদ্ধকে সমর্থন করতে পারছেন না। তার দাবি, ইরান যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি ছিল না; বরং ইসরায়েল এবং তাদের প্রভাবশালী লবির চাপেই এই যুদ্ধ শুরু করা হয়েছে।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের আইনের আওতায় কোনো যুদ্ধ শুরুর ক্ষেত্রে সাধারণত 'তাৎক্ষণিক হুমকি'র বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়, যা এক্ষেত্রে অনুপস্থিত ছিল বলে দাবি করেছেন কেন্ট। এই পদত্যাগের বিষয়ে হোয়াইট হাউস বা যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা দপ্তর তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, জোসেফ কেন্ট যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ডের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তবে ইরান যুদ্ধ শুরুর পর থেকে গ্যাবার্ড জনসমক্ষে এ বিষয়ে খুব কমই কথা বলেছেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, কেন্টের এই পদত্যাগের ঘটনা ট্রাম্প প্রশাসনের ভেতরে ইরান যুদ্ধ নিয়ে চলমান গভীর মতবিরোধেরই একটি সুস্পষ্ট ইঙ্গিত।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ