আখাউড়ায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোটার: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের এক বিশেষ অভিযানে ৩৪০০ পিস ইয়াবাসহ মোছাঃ রাশিদা বেগম (৩২) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর স্বামী মোঃ সুহরাফ মিয়া প্রকাশ সোহরাব মিয়া (৪০) কৌশলে পালিয়ে যান।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ আসাদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মনিয়ন্দ ইউনিয়নের ধর্মনগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে ধর্মনগর গ্রামের একটি পাকা বাসভবনে তল্লাশি চালানো হয়। পরে শয়নকক্ষের টেবিলের ড্রয়ার থেকে রাশিদা বেগমের দেখানো মতে ৩৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত রাশিদা বেগম ও পলাতক সোহরাব মিয়া উভয়েই মনিয়ন্দ ইউনিয়নের ধর্মনগর এলাকার বাসিন্দা।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে আখাউড়া থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতক স্বামী সোহরাবকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এআইএল/সকালবেলা