রাঙ্গাবালীতে নৌকায় বজ্রপাতে রাখালের মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ণ
রাঙ্গাবালীতে নৌকায় বজ্রপাতে রাখালের মৃত্যু

বিশেষ প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় চরের মধ্যে নৌকায় বসে থাকার সময় হঠাৎ বজ্রপাতে রফিক মাঝি (৫৫) নামের এক রাখালের করুণ মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোনার চর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রফিক মাঝি উপজেলার চরআণ্ডা গ্রামের স্থায়ী বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সোনার চরে গরু চরাতে যান রফিক মাঝি। দুপুরে চরের পাশে নোঙর করা একটি নৌকায় বসে চা পানের সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান জানান, চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্র থেকে ঘটনাটির সত্যতা নিশ্চিত করা হয়েছে। সরকারের নীতিমালার আওতায় নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের জন্য তাঁর স্ত্রীকে ইউএনও কার্যালয়ে আবেদনের পরামর্শ দেওয়া হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন