কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ণ
কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

আরিফ হাজরা, কোটালীপাড়া প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লামিয়া বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হিরণ গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত লামিয়া বেগম ওই গ্রামের হুমায়ুন খানের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, দুপুরে নিজ ঘরে রাইস কুকারে রান্নার জন্য বিদ্যুতের সংযোগ দিতে যান লামিয়া বেগম। এ সময় তিনি অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার এসআই সুকুমার কুণ্ডু জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছানোর আগেই হাসপাতাল কর্তৃপক্ষ নিহত গৃহবধূর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন