ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী: রাজশাহীর বাঘায় সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির (ইঞ্জিনচালিত তিন চাকার বাহন) মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
সোমবার (৯ মার্চ ) সকাল ৭টার দিকে বাঘা-লালপুর সড়কের চন্ডিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লালপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি বাঘার দিকে আসছিল। পথে বাঘা উপজেলার চন্ডিপুর গ্রামের হযরত আলীর বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সাথে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়।
নিহতরা হলেন:
শরিফুল ইসলাম (৪৫): সিএনজি চালক, লালপুরের নওপাড়া গ্রামের বাসিন্দা।
বিধান দাস (৫৫): সিএনজি যাত্রী, লালপুরের বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে।
রকেনা বেগম (৯০): সিএনজি যাত্রী, লালপুরের আন্দী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী।
আহতরা হলেন—আন্দী গ্রামের শাহাজান আলী (৩৫) ও চকবাদুড়িয়া গ্রামের সীমা বেগম (৫০)। তাঁদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে।
ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন জানান, সকালে এলাকায় প্রচণ্ড কুয়াশা ছিল। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় চালকরা একে অপরকে দেখতে পাননি, যার ফলে এই ভয়াবহ সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন প্রাণ হারান।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:
“লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত সিএনজি ও ভটভটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
নিহতদের স্বজনদের আহাজারিতে বাঘা থানা চত্বরে এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ