ছাগলনাইয়ায় “আমরা সেবক” এর উদ্যোগে খতমে কুরআন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছাগলনাইয়ায় “আমরা সেবক” এর উদ্যোগে খতমে কুরআন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সৌরাভ হোসেন, ছাগলনাইয়া : ফেনীর ছাগলনাইয়া উপজেলায় প্রবাসীদের সম্মানে স্বেচ্ছাসেবী সংগঠন “আমরা সেবক”-এর উদ্যোগে খতমে কুরআন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৮ মার্চ ২০২৬) বিকেলে উপজেলার পশ্চিম দেবপুর গ্রামের পোদ্দার বাড়ি সংলগ্ন মাঠে এ ধর্মীয় ও সামাজিক মিলনমেলা অনুষ্ঠিত হয়।

“আমরা সেবক” সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রাকিব হাসান পোদ্দার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার আমিন উল্লাহ ও মাস্টার খুরশিদ আলম মজুমদার। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ নিরব।

সংগঠনের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিহির ও প্রচার সম্পাদক সাজ্জাদ হোসাইন মিরাজ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি খালিদ হোসাইন ডালিম, শফিক উল্লাহ, করিম উল্লাহ, জাবেদ হোসাইন, আহসান হাবিব আরাফাত, আরিফ শেখ এবং মেহেদী হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ, বিশ্বশান্তি এবং বিশেষ করে প্রবাসী ভাইদের নিরাপত্তা ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা সাইফুল ইসলাম

সভাপতির বক্তব্যে রাকিব হাসান পোদ্দার সংগঠনের দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করে বলেন:

“২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে ‘আমরা সেবক’ সংগঠন নিরলসভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে আমাদের এই সেবামূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

ইফতারের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়, যেখানে এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন