ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মুজিবুর রহমান, কমলগঞ্জ : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও এলাকার বটতলা বাজারে এক কর্মজীবী নারীকে জোরপূর্বক প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টার খবর পাওয়া গেছে।
রোববার (৮ মার্চ ২০২৬) ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারী ফাতেমা পারভেজ নিশি শ্রীমঙ্গলের একটি প্রতিষ্ঠানে কর্মরত। তিনি জানান, প্রতিদিনের মতো ওইদিন ভোরে তিনি কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বটতলা বাজারে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি সাদা রঙের প্রাইভেট কার বারবার ওই এলাকায় ঘোরাঘুরি করতে থাকে। গাড়িতে থাকা যুবকরা তাকে শ্রীমঙ্গল পৌঁছে দেওয়ার কথা বলে ওঠার প্রস্তাব দেয়, কিন্তু সন্দেহ হওয়ায় তিনি তাতে রাজি হননি।
নিশি জানান, বাজার কিছুটা জনশূন্য হয়ে পড়লে তিনি বাড়ির দিকে ফিরে যাওয়ার চেষ্টা করেন। ঠিক তখনই ওই প্রাইভেট কারটি তার গতিরোধ করে। গাড়ি থেকে এক যুবক নেমে তার হাত ও মুখ চেপে ধরে জোর করে গাড়িতে তোলার চেষ্টা চালায়। এ সময় তিনি প্রাণপণে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা দ্রুত গাড়ি নিয়ে শ্রীমঙ্গলের দিকে পালিয়ে যায়।
ঘটনার পর আতঙ্কিত ভুক্তভোগী নারী কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল জানান:
“ঘটনার খবর পাওয়ার পর থেকেই পুলিশের একটি টিম বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করছে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”
বটতলা বাজারে দিনের আলোতে এমন দুঃসাহসিক অপহরণ চেষ্টার ঘটনায় এলাকায় নারী ও সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেফতার ও বাজারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ