ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নাজিম উদ্দীন জনি, শার্শা (বেনাপোল): যশোরের শার্শা সীমান্ত এলাকা থেকে ৪৩ হাজার টাকার জাল নোটসহ হাসানুজ্জামান (৩০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার (৯ মার্চ ) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান।
বিজিবি সূত্রে জানা যায়, রোববার রাতে ২১ বিজিবির অধীনস্থ কায়বা বিওপি'র একটি টহল দল রুদ্রপুর সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হাসানুজ্জামানকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৫০০ টাকা মানের মোট ৮৬টি জাল নোট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য ৪৩ হাজার টাকা।
আটক হাসানুজ্জামান শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের জানিক গাজীর ছোট ছেলে।
লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান:
“সীমান্ত এলাকায় জাল নোট, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধ দমনে আমাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
আটককৃত যুবককে জব্দকৃত জাল নোটসহ পরবর্তী আইনি কার্যক্রমের জন্য শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ