ভাঙ্গায় ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ভাঙ্গায় ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক মাদকবিরোধী অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ ২০২৬) উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

ভাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার নিয়মিত ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসেবে এসআই (নিঃ) মোঃ আফজাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল কাউলীবেড়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে। অভিযানকালে পল্লীবেড়া এলাকার ঈদগাহ মাঠের সামনের পাকা রাস্তা থেকে সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম আজিজুল মাতুব্বর (২৫)। তিনি ফরিদপুরের ফজলুল হক মাতুব্বর ও সেলিনা বেগমের ছেলে। আটকের পর তাঁর দেহ তল্লাশি করে অবৈধ মাদকদ্রব্য ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন আনুমানিক ৪.৫ গ্রাম।

ভাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন