ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নে বিশ্বরোড সংলগ্ন সমবায় বিভাগের প্রায় ২০ কোটি টাকা মূল্যের ১৭.৫ শতাংশ জায়গা জবরদখল করে অবৈধভাবে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। মোকামতলা বহুমুখী সমবায় সমিতির নামধারী সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ কতিপয় প্রভাবশালীর বিরুদ্ধে এই জালিয়াতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ রয়েছে, সমবায় সমিতির মূল্যবান এই জমি দখল করে কোনো ধরনের প্রশাসনিক অনুমোদন ছাড়াই বহুতল মার্কেট নির্মাণ করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমতি না নিয়েই এই নির্মাণকাজ চালানো হচ্ছিল, যা সম্পূর্ণ বেআইনি।
উপজেলা সমবায় অফিসার কাজী ফাতেমা-তুজ-জোহরা অডিট কার্যক্রমের সূত্র ধরে জানান, ব্যবস্থাপনা কমিটির সদস্যদের উপেক্ষা করে এককভাবে সিদ্ধান্ত গ্রহণ, বার্ষিক সাধারণ সভা (AGM) না করা, বাজেট অনুমোদন না নেওয়া এবং আর্থিক লেনদেনে চরম অস্বচ্ছতার অভিযোগ রয়েছে এই সমিতির বিরুদ্ধে। এছাড়া সমিতির ব্যাংক হিসাব ও নথিপত্রেও ব্যাপক অসংগতি পাওয়া গেছে।
মবায় অফিসার আরও জানান, "ইতিমধ্যেই দাপ্তরিক চিঠির মাধ্যমে অবৈধ নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে পুরো বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।"
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অভিযুক্তরা রাজনৈতিক ও সামাজিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে সমিতির বিপুল পরিমাণ সম্পদ আত্মসাতের চেষ্টা চালিয়ে আসছে। সচেতন মহল দ্রুত এই চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সমবায়ের সরকারি সম্পদ রক্ষায় জেলা প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন।
প্রশাসনের এই তড়িৎ পদক্ষেপে এলাকায় সাময়িক স্বস্তি ফিরলেও, অনিয়ম-দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে পরিস্থিতি আবারও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ