ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: দেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি এবং চলমান অস্থিরতার প্রতিবাদে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই কর্মসূচি পালিত হবে।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নির্বাচনের পরবর্তী পরিস্থিতি এবং বিভিন্ন ইস্যুতে তৈরি হওয়া অস্থিরতার প্রতিবাদ জানাতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে জামায়াতের শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, আজ সকাল থেকেই জাতীয় সংসদকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বিরাজ করছে। একদিকে বিএনপি ও জামায়াতের সংসদ সদস্যদের শপথ গ্রহণ, অন্যদিকে ‘সংবিধান সংস্কার পরিষদের’ শপথ নিয়ে দলগুলোর মধ্যে ভিন্ন অবস্থান এবং আসিফ মাহমুদ ও সারজিস আলমের মতো ছাত্রনেতাদের তীব্র প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে জামায়াতের এই বিক্ষোভ সমাবেশকে বেশ তাৎপর্যপূর্ণ মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ