ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক মেরুকরণ শুরু হয়েছে। বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা ‘সংবিধান সংস্কার পরিষদের’ সদস্য হিসেবে শপথ না নেওয়ার ঘোষণার পর এবার একই পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে জানিয়েছেন, বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়, তবে জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরাও সেই শপথ গ্রহণ করবেন না। তিনি বলেন, "সংসদীয় গণতন্ত্রে সংস্কারবিহীন সংসদ অর্থহীন। আমরা মনে করি, আগে যথাযথ আইনি ও সাংবিধানিক কাঠামো তৈরি হওয়া প্রয়োজন।"
সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের আরও জানান, আজ দুপুর ১২টায় জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত রয়েছে। তাঁরা নির্ধারিত সময়ে সংসদ ভবনে উপস্থিত হবেন এবং 'সংসদ সদস্য' হিসেবে শপথ নেবেন। তবে ‘সংস্কার পরিষদ’ নিয়ে তাঁদের অবস্থান বিএনপির মতোই অনড়।
এর আগে সকালে বিএনপি থেকে নির্বাচিত ২০৯ জন সংসদ সদস্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে এমপি হিসেবে শপথ নিলেও সংস্কার পরিষদের শপথ বর্জন করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ স্পষ্ট করেছেন যে, সংবিধানে এই পরিষদের কোনো আইনি ভিত্তি না থাকা পর্যন্ত তাঁরা এতে অংশ নেবেন না। বিএনপির এই সিদ্ধান্তের পরপরই জামায়াতের পক্ষ থেকে এই সংহতিমূলক বক্তব্য এলো।
সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ