শপথ নিয়ে সারজিস আলমের তীব্র প্রতিক্রিয়া: ‘গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু’

শপথ নিয়ে সারজিস আলমের তীব্র প্রতিক্রিয়া: ‘গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু’

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং বিএনপির পক্ষ থেকে ‘সংবিধান সংস্কার পরিষদের’ শপথ বর্জনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা সারজিস আলম। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই কড়া মন্তব্য করেন।

সারজিস আলম তাঁর পোস্টে লিখেছেন, "জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করেই বিএনপি সরকারের যাত্রা শুরু হলো।" তিনি মনে করেন, যে সংস্কারের দাবিতে ছাত্র-জনতা রক্ত দিয়েছে, সেই সংস্কার প্রক্রিয়াকে পাশ কাটিয়ে যাওয়া বা আইনি দোহাই দিয়ে শপথ বর্জন করা শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।

এর আগে সকালে বিএনপি ও ১১-দলীয় জোটের সংসদ সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও তারা সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেননি। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান সংবিধানে এই পরিষদের কোনো আইনি ভিত্তি না থাকায় তাঁরা এতে অংশ নিচ্ছেন না। সারজিস আলমের মতো অভ্যুত্থানের শীর্ষ নেতারা মনে করছেন, এই সিদ্ধান্ত জুলাই অভ্যুত্থানের চেতনাকে বাধাগ্রস্ত করবে।

উল্লেখ্য, সারজিস আলম এবারের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হিসেবে লড়লেও পরাজিত হন। তবে আন্দোলনের শুরু থেকেই তিনি এবং তাঁর সংগঠন জুলাই সনদের শতভাগ বাস্তবায়নের দাবি জানিয়ে আসছিলেন। তাঁর এই প্রতিক্রিয়া রাজনৈতিক ও ছাত্র মহলে নতুন করে আলোচনার ঝড় তুলেছে।

সকালবেলা

মন্তব্য করুন