ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্টন এলাকায় পৃথক দুটি স্থান থেকে মানুষের বিচ্ছিন্ন হাত ও পা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। তার নাম ওবায়দুল্লাহ। তিনি নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা।
পল্টন থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে স্কাউট ভবনের সামনের রাস্তা থেকে একটি কাটা পা উদ্ধার করা হয়। এরপর শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি এলাকার রাস্তা থেকে দুটি কাটা হাত উদ্ধার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল খান বলেন, “উদ্ধার করা হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে আমরা নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছি। তার নাম ওবায়দুল্লাহ, বাড়ি নরসিংদীর শিবপুরে।”
তিনি আরও জানান, বিচ্ছিন্ন পা ও হাতগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে দেহের বাকি অংশ উদ্ধারের জন্য অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। কারা বা কীভাবে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, তা উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ