বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে বি ব্রাদার্স কারখানার শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে তারা মহাসড়কের মুইকুলী এলাকায় জড়ো হয়ে এ কর্মসূচি পালন করেন। অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

দূরপাল্লার যানবাহনসহ স্থানীয় পরিবহনগুলো আটকা পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। 

শ্রমিকদের দাবি, দীর্ঘদিনের বকেয়া বেতন না পাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন