ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প অনুভূত
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩০ অপরাহ্ণ
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৪ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি।
এর আগে, বৃহস্পতিবার দুপুরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৪ দশমিক ৬। উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিমে। এছাড়া বুধবার রাতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে।
আই.এ/সকালবেলা
|