কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ণ
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

নূর আহাম্মদ পলাশ, কিশোরগঞ্জ প্রতিনিধি: ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস নিশ্চিত করার লক্ষ্যে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‘সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধ করি, নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত अभियाনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাবীবুর রহমান উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ আব্দুস সালাম আকন্দ এবং উপ-উপাচার্য প্রফেসর ড. জি. এম. শফিউর রহমান।

অভিযানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্কাউট দলের সদস্যরা যৌথভাবে অংশ নেন। এ সময় ক্যাম্পাসের বিভিন্ন অংশে জমে থাকা পানি অপসারণ ও বর্জ্য পরিষ্কারের পাশাপাশি এডিস মশার প্রজনন ধ্বংস করতে ফগার মেশিনের সাহায্যে মশক নিধনের ওষুধ ছিটানো হয়।

সমাবেশে উপাচার্য ও অন্যান্য বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়, বরং সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার দায়িত্ব নিতে হবে। ক্যাম্পাসকে ডেঙ্গুমুক্ত রাখতে এখন থেকে প্রতি সপ্তাহে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন