পাঁচবিবিতে মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ণ
পাঁচবিবিতে মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোস্তাকিন হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবির ঐতিহ্যবাহী মহব্বতপুর আমিনীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় চারতলা ভিত্তির একতলা একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. বায়েজিদ বোস্তামী, উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম ডালিম, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আহসানুল হাবিব।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রায় ১ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে চারতলা ভিত্তিবিশিষ্ট এই ভবনের প্রথম ধাপের কাজ সম্পন্ন করা হবে। নতুন এই ভবনটি নির্মিত হলে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ সংকট কাটার পাশাপাশি শিক্ষার মানসম্মত পরিবেশ নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন