ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজেস্ব প্রতিবেদক: হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৮ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
একই সময় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১১০৫ শিশু আর হাম শনাক্ত হয়েছে ১৭৬ জনের। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্যগুলো জানা গেছে।
এই হিসাব ১৩ এপ্রিল সকাল ৮টা থেকে আজ ১৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের। গত ২৪ ঘণ্টায় হামে যে শিশুর মৃত্যু হয়েছে, তার বাড়ি চট্টগ্রাম বিভাগে।
আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া আট শিশুর ছয়জন ঢাকা বিভাগের, একজন রাজশাহীর ও অপরজন চট্টগ্রাম বিভাগের। গতকাল সোমবার এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ৭ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে এদিন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৭২৯ শিশু। একই সময়ে ৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ