রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় বাংলাদেশী আলেম মুফতী নাসরুল্লাহ নিহত
তিনি কামরাঙ্গীরচরের জামিয়া রবিউল উলুম মাদরাসার নাজেমে তা'লিমাত (শিক্ষাসচিব) হিসেবে দায়িত্বরত ছিলেন। এছাড়া তিনি পুরান ঢাকার ঐতিহ্যবাহী জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী।
পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা যায়, পবিত্র উমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব সফরে যান মুফতী নাসরুল্লাহ বদর। শনিবার রিয়াদ বিমানবন্দরে নামার পর হুথি বিদ্রোহীদের আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলার শিকার হন তিনি। হামলায় মারাত্মক আহত হয়ে পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি তিন সন্তানের জনক এবং অমায়িক ও সদাহাস্যময় আচরণের জন্য পরিচিত ছিলেন।
তার আকস্মিক মৃত্যুতে কামরাঙ্গীরচর জামিয়া রবিউল উলুম মাদরাসা, লালবাগ মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং আলেম সমাজের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন ইসলামী সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এআইএল/সকালবেলা