গাজীপুরে সন্ত্রাসবিরোধী মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ণ
গাজীপুরে সন্ত্রাসবিরোধী মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

মহিউদ্দিন আহমেদ (বিশেষ প্রতিবেদক, গাজীপুর): গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত শুক্কুর আলী (৪০) টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগের সদ্য ঘোষিত কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক এবং পূর্ব আরিচপুর নতুন বাজার রেলগেট এলাকার বাসিন্দা।

রোববার (১১ অক্টোবর) দুপুরে টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে টঙ্গী পূর্ব থানা-পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্কুর আলীকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া অন্য মামলাগুলোতেও তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার শুক্কুর আলী নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় নেতা। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এআইএল/সকালবেলা