কালকিনিতে অবৈধ কারেন্ট জাল ধ্বংস
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ণ
বি. এম. হানিফ (কালকিনি-ডাসার প্রতিনিধি): মাদারীপুরের কালকিনি উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে আড়িয়াল খাঁ নদীতে বিশেষ অভিযান চালিয়ে ১,৭০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।
রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার ভারপ্রাপ্ত সহকারী মৎস্য কর্মকর্তা প্রণব কুমার দত্তের নেতৃত্বে আড়িয়াল খাঁ নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত অবৈধ জালগুলো কালকিনির জালিয়ার হাট এলাকায় এনে স্থানীয়দের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়।
মা ইলিশের প্রজনন সুরক্ষা ও নিরাপদ প্রজনন ক্ষেত্র নিশ্চিতে নদীপথে এ ধরনের ঝটিকা তদারকি ও উচ্ছেদ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে কালকিনি উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে।
এআইএল/সকালবেলা