ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজে গুলির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আটক সন্দেহভাজন ব্যক্তি ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন লস অ্যাঞ্জেলেসের উপশহর টরেন্সের বাসিন্দা।
সিএনএনের খবরে বলা হয়, স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকা অবস্থায় অনুষ্ঠানস্থলের কাছে তাকে অস্ত্রসহ আটক করা হয়। পাবলিক রেকর্ড অনুযায়ী, অ্যালেন একটি কোচিং ও টেস্ট প্রিপারেশন প্রতিষ্ঠান ‘সি২ এডুকেশন’-এ খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ২০২৪ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠানটি তাকে ‘টিচার অব দ্য মান্থ’ হিসেবেও স্বীকৃতি দেয়।
শিক্ষাগত যোগ্যতার দিক থেকে অ্যালেন ২০১৭ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (ক্যালটেক) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং পরে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবনে একটি হুইলচেয়ারের জরুরি ব্রেকিং সিস্টেম তৈরি করে তিনি স্থানীয় সংবাদে আলোচিত হয়েছিলেন। এছাড়া তিনি নিজেকে একজন ভিডিও গেম ডেভেলপার হিসেবেও পরিচয় দিতেন।
ফেডারেল ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে তিনি মার্কিন রাজনীতিবিদ কামালা হ্যারিসের নির্বাচন প্রচারণায় ২৫ ডলার অনুদানও দিয়েছিলেন। চাঞ্চল্যকর এই ঘটনার তদন্ত এখনও চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ