ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৮টা থেকে অনলাইনে আগামী ১৩ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, বরাবরের মতো এবারও যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। অন্যদিকে, পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর অগ্রিম টিকিট আজ দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে।
টিকিট বিক্রির সময়সূচি অনুযায়ী, আজ ৩ মার্চ দেওয়া হচ্ছে ১৩ মার্চের টিকিট। একইভাবে ৪ মার্চ ১৪ মার্চের, ৫ মার্চ ১৫ মার্চের, ৬ মার্চ ১৬ মার্চের, ৭ মার্চ ১৭ মার্চের, ৮ মার্চ ১৮ মার্চের এবং ৯ মার্চ ১৯ মার্চের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এছাড়া চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের ট্রেনের টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
যাত্রীদের ভোগান্তি কমাতে এবং কালোবাজারি রোধে রেলওয়ে এবার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। সাত দিনের এই অগ্রিম টিকিট বিক্রির মাধ্যমে ঈদে ঘরমুখো মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারবেন বলে আশা করছে কর্তৃপক্ষ।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ