জাতীয় ডেস্ক: দীর্ঘ ২২ বছর পর আগামীকাল শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধানের এই সফরকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
দীর্ঘ দুই দশক পর প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানস্থলগুলো পরিদর্শন করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে শহরজুড়ে বর্ণিল ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড টাঙানো হয়েছে।
সফরকালে প্রধানমন্ত্রী সরকারের বেশ কিছু অগ্রাধিকারভুক্ত উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে স্থানীয় খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন। নিম্নবিত্ত মানুষের সহায়তায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি। স্থানীয় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা।
চাঁদপুরের স্থানীয় উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করবেন বলে আশা করা হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় নেতাকে কাছে পাওয়ার আশায় সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে।