ফ্রান্সের বিশ্বকাপ দল ঘোষণা, বাদ পড়লেন যারা

প্রকাশ: শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:০১ অপরাহ্ণ
ফ্রান্সের বিশ্বকাপ দল ঘোষণা, বাদ পড়লেন যারা

ক্রীড়া ডেস্ক: আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ফ্রান্স। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরের জন্য ঘোষিত দলে অভিজ্ঞ ও তরুণদের সমন্বয় ঘটিয়েছেন কোচ দিদিয়ের দেশম।

দলের নেতৃত্বে থাকছেন রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে। স্কোয়াডে আরও রয়েছেন বর্তমান ব্যালন ডি’অরজয়ী ওসমান দেম্বেলে। এছাড়া অভিজ্ঞতার পাল্লা ভারী করতে এন’গোলো কান্তে ও লুকাস হার্নান্দেজের মতো বিশ্বকাপজয়ী তারকাদের ওপর আস্থা রেখেছেন দেশম। উল্লেখ্য, এই বিশ্বকাপ শেষে কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন দিদিয়ের দেশম।

ঘোষিত দলে বড় চমক হিসেবে বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। এছাড়া জায়গা হয়নি ফরোয়ার্ড কোলো মুয়ানির। অন্যদিকে, আঁতোয়ান গ্রিয়েজমান অবসর ভেঙে জাতীয় দলে আর ফেরেননি।

গ্রুপ ‘আই’-তে ফ্রান্সের প্রতিপক্ষ সেনেগাল, ইরাক ও নরওয়ে। আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে ফরাসিরা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে।

গোলরক্ষক মাইক মেনিয়ান, রবিন রিসার, ব্রিস সাম্বা। ডিফেন্ডার লুকাস ডিন, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, দায়ো উপামেকানো, ম্যাকসেন্স লাক্রোয়া, থিও হার্নান্দেজ। মিডফিল্ডার এন’গোলো কান্তে, মানু কোনো, আদ্রিয়েন রাবিও, অরেলিয়েন চুয়ামেনি, ওয়ারেন জায়েরে-এমেরি। ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলা, রায়ান চেরকি, ওসমান দেম্বেলে, দেজিরে দুয়ে, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, জ্যাঁ-ফিলিপ মাতেতা, মার্কুস থুরাম ও মাগনেস আকলিউশ।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন