সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়

প্রকাশ: শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এই দ্বিবার্ষিক নির্বাচনে এবার মোট ১১ হাজার ৯৭ জন ভোটারের মধ্যে ৪ হাজার ৪৮ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। বুধবার ও বৃহস্পতিবার টানা দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপি সমর্থিত প্যানেল থেকে বিজয়ীরা হলেন— সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, সহ-সভাপতি পদে মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান, সম্পাদক পদে মোহাম্মদ আলী এবং কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান। এছাড়া সহ-সম্পাদক পদে মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল জয়ী হয়েছেন।

সদস্য পদে নীল প্যানেল থেকে ৬ জন প্রার্থী জয়ী হয়েছেন। তাঁরা হলেন— এ কে এম আজাদ হোসেন, এইচ এম সানজিদ সিদ্দিকী, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া ও ওয়াহিদ আফরোজ চৌধুরী। জামায়াত সমর্থিত প্যানেল থেকে সদস্য পদে একমাত্র বিজয়ী হয়েছেন মো. আজিম উদ্দিন পাটোয়ারী। নির্বাচন ঘিরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দিনভর আইনজীবীদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

মন্তব্য করুন