ঈদুল আজহায় লা রিভের নতুন কালেকশন

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৪৯ অপরাহ্ণ
ঈদুল আজহায় লা রিভের নতুন কালেকশন

আত্মিক সংযম, কৃতজ্ঞতা এবং শিকড়ের টানকে উপজীব্য করে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড ‘লা রিভ’ উন্মোচন করেছে তাদের ঈদুল আজহা কালেকশন ২০২৬। এবারের সংগ্রহের মূল থিম ‘সম্মানে, উদযাপনে, ঐতিহ্যের গল্প’, যেখানে কারুশিল্প ও আধুনিক ফ্যাশনের এক অনন্য মেলবন্ধন ঘটেছে।

 লা রিভের প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস জানান, এবারের ‘অনার্ড’ কালেকশনে কৃতজ্ঞতা ও আত্মত্যাগের অনুভূতি পোশাকের রঙ ও কারুকাজে ফুটিয়ে তোলা হয়েছে। বাংলাদেশের আবহাওয়া ও উৎসবের ব্যস্ততা মাথায় রেখে পোশাকে আরাম ও আভিজাত্যের ভারসাম্য বজায় রাখা হয়েছে।

গ্রীষ্মকালীন ঈদের কথা মাথায় রেখে নারীদের পোশাকে কটন, ভিসকোস, লিনেন-ব্লেন্ড, জর্জেট ও মসলিনের ব্যবহার করা হয়েছে। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে ‘নার্গিসাস বাই লা রিভ’-এর সিল্ক-ভিসকোস ব্লেন্ডের পোশাক। শাড়ি, সালোয়ার কামিজ, কামিজ, লং টিউনিকে ক্লাসিক সিলুয়েট ও ফ্লোরাল ক্রাফটের ছোঁয়া পাওয়া যাবে।

কালেকশনে রয়েছে সেমি ও প্রিমিয়াম পাঞ্জাবি, কাবলি সেট, ওয়েস্টকোট এবং ক্যাজুয়াল টি-শার্ট। জ্যাকার্ড ও টুইল কাপড়ে সূক্ষ্ম জ্যামিতিক প্রিন্ট ও পরিমিত কারুকাজ প্রাধান্য পেয়েছে। শিশুদের জন্য প্রাণবন্ত রঙের ফ্রক, ঘাগরা চোলি, পাঞ্জাবি ও পাজামা সেট রয়েছে। তাদের চলাফেরার সুবিধার্থে কাটিং ও প্যাটার্নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

পরিবারের উৎসবের আনন্দ বাড়িয়ে দিতে বাবা-ছেলে বা ভাই-বোনের জন্য রয়েছে একই ডিজাইনের ‘মিনি-মি’ কালেকশন। বাবা ও ছেলের ম্যাচিং পাঞ্জাবিগুলো এবারও বিশেষ নজর কাড়বে।

লা রিভের এই নতুন কালেকশন বর্তমানে সব আউটলেট ছাড়াও তাদের ওয়েবসাইট ও অ্যাপে পাওয়া যাচ্ছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন