ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজেস্ব প্রতিবেদক; আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষে আগামী শুক্রবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই কর্মসূচির কথা জানান।
তিনি জানান, শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সমাবেশে কয়েক লাখ মানুষের সমাগম হবে বলে প্রত্যাশা করছে বিএনপি। এ লক্ষ্যে দলের পক্ষ থেকে ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে স্থায়ী কমিটির এই নেতা নিশ্চিত করেছেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘গণতান্ত্রিক পরিবেশে নির্বাচিত সরকারের সময়ে এবার মে দিবস পালিত হচ্ছে। শ্রমজীবী মানুষ এই সমাবেশ থেকে নতুন প্রতিশ্রুতি পাবে।’
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ