ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
চাকরি ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সেন্টার এন্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাসে এমওডিসি সৈনিক পদে (শুধুমাত্র পুরুষ প্রার্থী) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ৩ মে থেকে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হবে।
যোগ্যতা ও শর্তাবলি:
শিক্ষাগত যোগ্যতা: ১. সাধারণ ট্রেড (GD): এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০০। ২. করণিক ট্রেড (CLK): এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০।
বয়স: ১ জুলাই ২০২৬ তারিখে ১৭ বছরের কম এবং ২৫ বছরের বেশি হওয়া যাবে না (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
শারীরিক উচ্চতা: সাধারণ প্রার্থীদের জন্য ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি)। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)।
বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আগামী ৩ মে ২০২৬ থেকে ৩১ মে ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যাবে।
আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: ৩ মে ২০২৬
আবেদন শেষ: ৩১ মে ২০২৬
সেনাবাহিনীতে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য প্রদান করে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ