ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
রুপম চাকমা, দিঘীনালা: খাগড়াছড়ির দিঘীনালা উপজেলায় একটি বেইলি সেতুর পাটাতন ভেঙে পণ্যবাহী ট্রাক আটকে পড়ায় দিঘীনালার সঙ্গে রাঙ্গামাটির লংগদু ও মেরুং সড়কের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বুধবার (২৯ এপ্রিল) রাতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে একটি ভারী পণ্যবাহী ট্রাক দিঘীনালা ও লংগদু সংযোগকারী গুরুত্বপূর্ণ ওই সেতুটি পার হওয়ার সময় হঠাৎ মাঝখানের একটি পাটাতন ভেঙে পড়ে। এতে ট্রাকটি সেতুর ওপরই আটকে যায়। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও সড়কের দুই পাশে আটকা পড়েছে বহু যানবাহন।
গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হওয়ায় স্থানীয় বাসিন্দা ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। তবে বড় যানবাহন চলাচল বন্ধ থাকলেও বিকল্প হিসেবে পাশের একটি অস্থায়ী সেতু দিয়ে মোটরসাইকেল ও ইজিবাইকের মতো ছোট যানবাহনগুলো সীমিতভাবে চলাচল করছে।
এ বিষয়ে খাগড়াছড়ি সড়ক বিভাগ জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। আটকে পড়া ট্রাকটি সরিয়ে দ্রুত সেতুটি মেরামতের কাজ শুরু করা হবে। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ