আগামীকাল দক্ষিণখানে মাদরাসাতুর রহমানের ইসলাহী মাহফিল

ইসমাঈল আযহার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ণ
আগামীকাল দক্ষিণখানে মাদরাসাতুর রহমানের ইসলাহী মাহফিল

রাজধানী ঢাকার দক্ষিণখানে অবস্থিত মাদরাসাতুর রহমান আল আরাবিয়ার উদ্যোগে আগামীকাল শুক্রবার (১ মে) বাদ মাগরিব এক ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। মাহফিলটি দক্ষিণখান এলাকার সরদার বাড়িতে আয়োজন করা হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট আলেম আল্লামা সাইয়্যিদ মাসউদ আসআদ মাদানী। তিনি ভারতের উত্তরাখণ্ডের সাবেক মন্ত্রী এবং খ্যাতনামা ইসলামি চিন্তাবিদ।

বিশেষ মেহমান হিসেবে অংশ নেবেন প্রখ্যাত মুহাদ্দিস মুফতি সাইয়্যিদ মুসআব মাদানী। তিনি ভারতের জামিয়াতুশ শায়েখ হুসাইন আহমদ মাদানী (রহ.)-এ উস্তাযুল হাদিসের দায়িত্বে আছেন।

মাহফিলে সভাপতিত্ব করবেন মাদরাসাতুর রহমান আল আরাবিয়ার মুহতামিম মুফতি বখতিয়ার হোসাইন সরদার।

আয়োজকরা জানান, মাহফিলে কুরআন-সুন্নাহভিত্তিক জীবন গঠন, আত্মশুদ্ধি এবং বর্তমান সমাজে দ্বীনের প্রয়োজনীয়তা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। এতে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন