সাজেকে দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে তুমুল গোলাগুলি

প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ণ
সাজেকে দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে তুমুল গোলাগুলি

সকালবেলা ডেস্ক: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক দুই সশস্ত্র গোষ্ঠী জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাজেকের কলাবুনিয়া এলাকায় দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপের সশস্ত্র সদস্যরা মুখোমুখি হলে এ রক্তক্ষয়ী সংঘর্ষের সূচনা হয়। এলাকাটিতে নিজেদের প্রভাব ও আধিপত্য বজায় রাখাকে কেন্দ্র করে হঠাৎ করেই দু'পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ব্যাপক গুলিবর্ষণ শুরু হয়। এতে করে ওই এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নজরদারি বাড়িয়েছেন বলে থানা সূত্রে জানা গেছে।

এআইএল/সকালবেলা