নাগরপুরে কোদালিয়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন
রিপন খান রবিন (নাগরপুর, টাঙ্গাইল প্রতিনিধি): টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের কোদালিয়া গ্রামে বর্ণাঢ্য আয়োজনে কোদালিয়া কেন্দ্রীয় জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) কোদালিয়া গ্রামের সর্বস্তরের জনগণের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে এই মসজিদটির উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
মসজিদের উদ্বোধন পর্ব শেষে স্থানীয় কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ভাদ্রা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আরশেদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান মাহমুদ চঞ্চলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, প্রবাসী কল্যাণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুর রহমান মনির।
এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ এলাকার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা