বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি: মোহন আখন্দ আহ্বায়ক, সুজন সদস্য সচিব

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি: মোহন আখন্দ আহ্বায়ক, সুজন সদস্য সচিব

ওয়াফিক শিপলু, বগুড়া: বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার মোহন আখন্দকে আহ্বায়ক এবং যমুনা টেলিভিশনের বগুড়া ব্যুরো প্রধান মেহেরুল সুজনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।

শনিবার (৭ মার্চ ২০২৬) রাতে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সদস্যবৃন্দ: মোহন আখন্দ ও মেহেরুল সুজন ছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন:

  • তানভীর আলম রিমন, ব্যুরো প্রধান, বাংলা টিভি।

  • এস.এম. আবু সাঈদ, ব্যুরো প্রধান, একাত্তর টেলিভিশন।

  • আতিকুর রহমান সোহাগ, জেলা প্রতিনিধি, এনটিভি।

  • সুমন সরদার, জেলা প্রতিনিধি, বৈশাখী টেলিভিশন।

  • মাহবুবা পারভীন লুনা, বগুড়া প্রতিনিধি, গাজী টেলিভিশন।

বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস ও সাধারণ সম্পাদক এস.এম. আবু সাঈদসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত হয়, নবগঠিত এই আহ্বায়ক কমিটি সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী বগুড়ায় কর্মরত সকল টেলিভিশন সাংবাদিকদের অন্তর্ভুক্ত করবে। পরবর্তী ৯০ দিনের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচনের আয়োজনের মাধ্যমে তারা একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

সভায় বক্তারা বগুড়ার টেলিভিশন সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন