ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পার্শ্ববর্তী গ্রামের অসচ্ছল ২৫টি পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিআরএফ ইয়ুথ ক্লাব। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ইউনিক ইন্টারন্যাশনাল স্কুল মাঠে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত থেকে নিজ হাতে অসহায়দের মাঝে উপহার সামগ্রী তুলে দেন।
ইফতার ও খাদ্যসামগ্রী পেয়ে স্থানীয় এক নারী জানান, শিক্ষার্থীরা যেভাবে এগিয়ে এসেছেন তা তাদের জন্য আনন্দের। তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
বিআরএফ ইয়ুথ ক্লাবের সদস্য সচিব সিফাতুল্লাহ জানান, এটি সম্পূর্ণ অরাজনৈতিক, সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তামূলক একটি সংগঠন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জামালপুরসহ সারা দেশের বিভিন্ন স্থানে তাদের কার্যক্রম বিস্তৃত রয়েছে। তিনি আরও বলেন, রমজান মাসে সহমর্মিতা ও দায়িত্ববোধ থেকে তারা অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছেন। এটি তাদের প্রথম ধাপ এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে অসহায় মানুষের কল্যাণে কাজ করার পরিকল্পনা রয়েছে তাদের।
উল্লেখ্য যে, “তারুণ্যের ইতিবাচক বিকাশে বদ্ধপরিকর” এই স্লোগানকে ধারণ করে পরিচালিত সংগঠনটি এ বছর ফিলিস্তিন ও বাংলাদেশের বিভিন্ন স্থানে ইফতার সামগ্রী বিতরণের বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ