কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু

প্রকাশ: শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ণ
কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নিহতের ঘটনার তদন্তে পুলিশ (ফাইল ছবি)।

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভূকশীমইল ইউনিয়নে অনামিকা রায় (১৮) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টায় তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত অনামিকা রায় উপজেলার ভূকশীমইল ইউনিয়নের বাসিন্দা মৃনাল কান্তি রায়ের কন্যা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই অনামিকা রায়ের মৃত্যু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, খবর পেয়ে পুলিশের একটি দল হাসপাতালে পৌঁছেছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

মন্তব্য করুন