ভিদাল ও ভোজিনহার নতুন যুগলবন্দি: কোলো কোলোর বড় ধামাকা

প্রকাশ: শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ
ভিদাল ও ভোজিনহার নতুন যুগলবন্দি: কোলো কোলোর বড় ধামাকা

ক্রীড়া ডেস্ক: ২০২৬ বিশ্বকাপে অসাধারণ ও চোখধাঁধানো নৈপুণ্য দেখিয়ে ফুটবলবিশ্বকে তাক লাগিয়ে দেওয়া কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা এবার দক্ষিণ আমেরিকার ফুটবলে নতুন রোমাঞ্চে পা বাড়াচ্ছেন। ৩৯ বছর বয়সে এসে ক্যারিয়ারের একদম শেষলগ্নে চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোতে যোগ দেওয়া এখন তাঁর জন্য কেবলই সময়ের ব্যাপার।

বিশ্বখ্যাত ফুটবল সাংবাদিক ও ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন, পর্তুগিজ ক্লাব চাভেস ছেড়ে ফ্রি এজেন্ট হওয়া ভোজিনহার সঙ্গে চুক্তির বিষয়টি একেবারেই চূড়ান্ত করেছে কোলো কোলো। বিষয়টি নিশ্চিত করে চিলিয়ান ক্লাবটির সভাপতি আনিবাল মোসা আর্জেন্টাইন ক্রীড়া দৈনিক ‘ওলে’-কে জানান, "ভোজিনহার সঙ্গে আমাদের ইতিবাচক ও চূড়ান্ত কথা হয়ে গেছে। এখন আনুষ্ঠানিকভাবে তাকে সমর্থকদের সামনে উন্মোচনের প্রস্তুতি চলছে।"

জানা গেছে, ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত কোলো কোলোর সঙ্গেই দীর্ঘমেয়াদী চুক্তি সই করতে যাচ্ছেন এই বর্ষীয়ান তারকা। মূলত আগামী মৌসুমে দক্ষিণ আমেরিকার শীর্ষ ক্লাব টুর্নামেন্ট ‘কোপা লিবার্তাদোরেস’-এ সাফল্য পেতেই এমন অভিজ্ঞ গোলরক্ষককে ডাগআউটে নিয়ে আসছে ক্লাবটি।

সদ্য সমাপ্ত ২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দের গোলপোস্টের নিচে যেন এক দুর্ভেদ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন ভোজিনহা। উরুগুয়ে, স্পেন এবং শেষ ১৬-র লড়াইয়ে আর্জেন্টিনার মতো শক্তিশালী প্রতিপক্ষের একের পর এক আক্রমণ একা হাতে রুখে দিয়ে পুরো টুর্নামেন্টজুড়ে বিশ্বব্যাপী ব্যাপক প্রশংসা কুড়ান তিনি। রাতারাতি তারকা বনে যাওয়া এই গোলরক্ষকের সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রভাব পড়ে; ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা লাফিয়ে পৌঁছে যায় প্রায় ২ কোটি ৯০ লাখে!

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) জনপ্রিয় ক্লাব ইন্টার মায়ামিসহ বিশ্বফুটবলের একাধিক নামিদামি ক্লাব তাঁকে পেতে আগ্রহী হলেও, শেষ পর্যন্ত লাতিন আমেরিকার ঐতিহ্যবাহী ফুটবলেই নতুন চ্যালেঞ্জ বেছে নিয়েছেন এই কেপ ভার্দিয়ান তারকা।

কোলো কোলোতে যোগ দিলে আর্জেন্টাইন কোচ ফার্নান্দো ‘এল তানো’ ওরতিজের দিকনির্দেশনায় খেলার সুযোগ পাবেন ভোজিনহা। একইসঙ্গে ড্রেসিংরুমে সতীর্থ হিসেবে পাশে পাবেন চিলির তারকা ফুটবলার আতুরো ভিদাল সহ বেশ কয়েকজন বিখ্যাত লাতিন ফুটবল তারকাকে।

মন্তব্য করুন