ফেনীতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের পরিচিতি সভা অনুষ্ঠিত
এম. জহিরুল হক মিলন, ফেনী প্রতিনিধি: ফেনী জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে গত শুক্রবার বিকেলে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের জেলা আহ্বায়ক মীর মাসুদ পারভেজের সভাপতিত্বে এবং সদস্য সচিব সৈয়দ আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এবং যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঞা, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, ড্যাব-এর ফেনী জেলা দপ্তর সম্পাদক ডা. কামরুজ্জামান, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ এবং ফেনী জেলা ওলামা দলের সভাপতি মাওলানা মিজানুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া জাসাস ও বিভিন্ন স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।
সভার সূচনাতেই সংগঠনের জেলা সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন রুয়েছ একটি বিষভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন। দীর্ঘ আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং নবগঠিত জেলা কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচিত করে দেওয়া হয়।
|