ভোলায় গ্রেফতার হওয়া জামায়াত নেত্রী সাওদার জামিন মঞ্জুর

ভোলায় গ্রেফতার হওয়া জামায়াত নেত্রী সাওদার জামিন মঞ্জুর

ভোলা প্রতিনিধি: ভোলায় রাজনৈতিক মামলায় গ্রেফতার হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌরসভা নারী শাখার কর্মী বিবি সাওদার জামিন মঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) দুপুরে উভয় পক্ষের শুনানি শেষে ভোলার সংশ্লিষ্ট আদালত তার জামিন আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, বিবি সাওদাকে গ্রেফতারের পর মঙ্গলবার আদালতে তোলা হলে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। জামিন আদেশের পর তার আইনজীবী ও পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল (রবিবার) দিবাগত রাত ১১টায় ভোলা পৌরসভার নিজ বাসভবন থেকে বিবি সাওদাকে গ্রেফতার করে পুলিশ। মধ্যরাতে একজন নারী কর্মীকে এভাবে গ্রেফতারের ঘটনায় স্থানীয় জামায়াত নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

দলের পক্ষ থেকে এই গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে একে 'রাজনৈতিক প্রতিহিংসা' ও ‘মানবাধিকারের চরম লঙ্ঘন’ হিসেবে অভিহিত করা হয়েছিল। জামায়াত নেতাদের দাবি, হয়রানি করার উদ্দেশ্যেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে গভীর রাতে গ্রেফতার করা হয়েছিল।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন