ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মহিউদ্দিন আহমেদ: গাজীপুরের শ্রীপুরে বিশিষ্ট আলেমে দ্বীন শায়খুল হাদিস মুফাজ্জল হুসাইন কাসেমীর নেতৃত্বে শতাধিক আলেম-ওলামা ও বিভিন্ন পেশার মানুষ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) বিকেলে মাওনা চৌরাস্তার বেগম আয়েশা অডিটোরিয়ামে দলটির কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা যোগদান করেন।
শ্রীপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি শায়খুল হাদিস মুফাজ্জল হুসাইন কাসেমীর নেতৃত্বে আসা এই নবীন সদস্যদের হাতে সদস্য ফরম তুলে দেন দলটির কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর-৩ আসনের সম্ভাব্য প্রার্থী মাওলানা এহসানুল হক। শতাধিক আলেম ও সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ রিকশা প্রতীকের এই রাজনৈতিক দলে একাত্মতা ঘোষণা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম ও ওলামা নেতৃবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
মাওলানা রফিকুল ইসলাম আজমী (শায়খুল হাদিস)
মুফতি মনিরুজ্জামান আল আজাদ ফুলপুরী
তাজাম্মুল হুসাইন রাশেদী
হাফেজ শাব্বীর আহমেদ নাঈম
মাওলানা রাকিব হুসাইন, আল আমিন
মুফতি শিহাব উদ্দিন, মুফতি আমির হামজা ও মুফতি সাজাদুল্লাহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এহসানুল হক রাজনৈতিক সমসাময়িক প্রেক্ষাপট তুলে ধরে বলেন:
"গণভোটের ৭০ শতাংশ সমর্থন থাকার পরেও সরকার 'জুলাই সনদ' নিয়ে তালবাহানা করছে। জনগণের আকাঙ্ক্ষাকে অবজ্ঞা করা হচ্ছে। যারা আজ খেলাফত মজলিসে যোগদান করেছেন, তাদের দলের জন্য এবং দেশ ও ইসলামের স্বার্থে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে কাজ করার আহ্বান জানাই।"
শ্রীপুরে বিপুল সংখ্যক আলেম ও পেশাজীবীর এই যোগদান আসন্ন রাজনৈতিক পরিস্থিতিতে খেলাফত মজলিসের সাংগঠনিক শক্তিকে আরও ত্বরান্বিত করবে বলে মনে করছেন স্থানীয় বিশ্লেষকরা। যোগদানকারীরা জানান, খেলাফত রাষ্ট্রব্যবস্থা কায়েমের লক্ষ্যে তারা এই পতাকাতলে ঐক্যবদ্ধ হয়েছেন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ