৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১ জন

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর লিখিত পরীক্ষার ফলাফল আজ মঙ্গলবার (৭ এপ্রিল) প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন জানিয়েছেন, এবারের লিখিত পরীক্ষায় মোট ৩ হাজার ৬৩১ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।

পিএসসি সূত্র জানিয়েছে, গত ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকা ও অন্যান্য বিভাগীয় শহরে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে গত বছরের ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় ১০ হাজার ৬৪৪ জন উত্তীর্ণ হয়েছিলেন, যার ফলাফল ২৮ সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছিল।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনাবলি পরবর্তীতে কমিশনের ওয়েবসাইট ও সংবাদপত্রের বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও সংশ্লিষ্ট সব তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের দাপ্তরিক ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন