ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জমির উদ্দিন, বান্দরবান জেলা সংবাদদাতা: বান্দরবানের আলীকদম উপজেলায় কর্মরত সাংবাদিকদের প্রধান সংগঠন ‘আলীকদম প্রেসক্লাব’-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উপজেলার বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন ও অনলাইন পোর্টালে কর্মরত প্রতিনিধিদের উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হয়।
আলীকদম বাজারস্থ অর্কিড রেস্টুরেন্টে আয়োজিত এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠিত হয়। নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন এস এম জিয়াউদ্দিন জুয়েল (দৈনিক যায়যায় দিন)। যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন এস এফ এম মোস্তাঈন বিল্লাহ (দৈনিক আমাদের চট্টগ্রাম) এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন হাবিবুর রশিদ হিমন (বিজয় টিভি)।
আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন—প্রশান্ত দে দ্বীপ (দৈনিক ইত্তেফাক), চাই এ মং মার্মা (রাইজিং বিডি), আবু জুয়েল নুরখান (দৈনিক সোনালী কণ্ঠ) এবং মোঃ সাহেদ (দৈনিক গণকণ্ঠ)।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নতুন সদস্য অন্তর্ভুক্ত করবে। এরপর একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনের আয়োজন করা হবে।
নবগঠিত এই আহ্বায়ক কমিটিকে আলীকদমের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন স্বাগত জানিয়েছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এই কমিটির মাধ্যমে সাংবাদিকদের ঐক্য সুসংহত হবে এবং এলাকার জনদুর্ভোগ ও উন্নয়নের চিত্র বস্তুনিষ্ঠভাবে ফুটে উঠবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ