নাসিরনগরে যুবকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ণ
নাসিরনগরে যুবকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

মোঃ শরীফ উদ্দিন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আট বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটে।

অভিযুক্ত ব্যক্তি ৩৮ বছর বয়সী আহাম্মদ আলী সোহান। ভুক্তভোগী শিশুটি স্থানীয় সিএনজিচালিত অটোরিকশাচালক শাকিল মিয়ার মেয়ে। মর্মান্তিক এ ঘটনার পর থেকে এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনায় অভিযুক্ত সোহানের সম্পৃক্ততার সিসিটিভি ফুটেজসহ পর্যাপ্ত তথ্যপ্রমাণ তাঁদের কাছে রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারকে থানায় এসে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন