রাজবাড়ীতে ডিবি অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
রাসেল মিয়া, রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা উপজেলায় অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফজলুল হক ওরফে ফজল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গতকাল রোববার (২৬ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে পাংশা মডেল থানার যশাই ইউনিয়নের বাঁশগ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত ফজল ওই গ্রামের মৃত আজিজ মুন্সির ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফজলের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর শয়নকক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ার তল্লাশি করে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই মো. ওয়াহিদুল হাসান বাদী হয়ে পাংশা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, আসামিকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
এআইএল/সকালবেলা
|