রাতের ভোটের ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে
নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন জেলা প্রশাসকসহ (ডিসি) সরকারের ৩২ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
আজ সোমবার (২৭ জুলাই) তাঁদের বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বাধ্যতামূলক অবসরে পাঠানো এই ৩২ কর্মকর্তা সর্বশেষ জনপ্রশাসন মন্ত্রণালয়ে যুগ্ম সচিব হিসেবে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) পদে দায়িত্ব পালন করছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী জনস্বার্থে তাঁদের চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে। বিধি মোতাবেক তাঁরা অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই কর্মকর্তারা দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। সরকারি প্রশাসনিক শৃঙ্খলা ও পুনর্গঠনের অংশ হিসেবে সরকারের এই সিদ্ধান্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা
|