ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোস্তাফিজুর রহমান, কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলায় মাহে রমজান উপলক্ষে উত্তর বেদকাশী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) উপজেলার বেদকাশী হাবিবিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। উত্তর বেদকাশী ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার নূর কামালের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা মাওলানা এনামুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জামায়াতের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ এমপি পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাস হলো আধ্যাত্মিক পরিশুদ্ধি এবং আত্মসংযমের মাস। এই মাসের উপবাস ও ইবাদত মানুষের অন্তরকে যাবতীয় পাপাচার থেকে পবিত্র করে এবং আল্লাহর প্রতি আনুগত্য বৃদ্ধি করে। তিনি আরও উল্লেখ করেন, যেহেতু এই পবিত্র মাসেই কোরআন নাজিল হয়েছে, তাই রমজানের মূল শিক্ষা হলো কোরআনের আদর্শকে ব্যক্তিগত ও পারিবারিক জীবনে ধারণ করা। সমাজ ও রাষ্ট্রে কোরআনের আলোকে একটি ইনসাফভিত্তিক সমাজ গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
ইফতার মাহফিল ও মহিলা সমাবেশে উত্তর বেদকাশী ইউনিয়নের শত শত নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল সুজাউদ্দিন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোল্লা শাহাবুদ্দীন শিহাবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ