ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃহুমায়ুন কবীর, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নয়ন আহমেদ (২৭) নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ভালুকা-ফুলবাড়িয়া সড়কের জোরার ব্রিজ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন আহমেদ ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাঁঠালী এলাকার বাসিন্দা আরফান আলী শেখের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নয়ন আহমেদ ও তার সহযাত্রী শাহাদাত শাকিল মোটরসাইকেলে করে ফুলবাড়িয়া থেকে ভালুকার দিকে ফিরছিলেন। পথিমধ্যে জোরার ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয় এবং শাকিল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত শাকিলকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।
ভালুকা পৌর ছাত্রদলের এই নেতার অকাল মৃত্যুতে পরিবার ও রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে দলীয় নেতাকর্মীসহ স্থানীয়রা নিহতের বাড়িতে ভিড় করেন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানা গেছে।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ